Advertisement Placeholder

আন্দোলন নিয়ে না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করুন, বিএনপিকে কাদের

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্দোলন নিয়ে না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করুন, বিএনপিকে কাদের

‘বিএনপিকে পরবর্তী আন্দোলন নিয়ে না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান’ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলবো পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।’

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে ছাড়া পেয়ে আন্দোলনের দিবাস্বপ্ন দেখছে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া যায় না, এটা বিএনপির টের পাওয়া উচিত।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের বিষয়ে কাদের বলেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো দেশের জন্য সম্মানের এবং গর্বের। অতীতে কখনও এটা হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন ষড়যন্ত্র ও বাধার মুখে নির্বাচন করেছেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন পাননি তাদের ধৈর্য ধরতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার