Advertisement Placeholder

ফোবানার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার আহবান জানালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফোবানার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার আহবান জানালেন শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের রাজধানী মেট্রো-ওয়াশিংটন ডিসি এলাকার ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য ৩৮তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা) সম্মেলনের মাধ্যমে বিদেশিদের কাছে দেশের সার্বিক উন্নয়নসহ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মার্কিনিদের কাছে দেশের সার্বিক উন্নয়নসহ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য ফোবানা সম্মেলনের নেতাদের কাছে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফোবানার একাংশের নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফোবানার একাংশের নেতৃবৃন্দ।  প্রায় ৪৫ মিনিটের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে বিগত ১৫ বছরে আমরা প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমরা ইতিমধ্যেই দেশকে ‘ডিজিটাল বাংলাদেশে’ রূপান্তরিত করেছি এবং উন্নয়নশীল দেশ হওয়ার সমস্ত মানদণ্ড পূরণ করেছি। বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে আবির্ভূত হয়ে একটি উন্নত দেশে পরিণত হবে। ফোবানা সম্মেলনের মাধ্যমে দেশের সকল উন্নয়নের সাফল্য নতুন প্রজন্মসহ বিদেশিদের কাছে তুলে ধরার আহবান জানান প্রধানমন্ত্রী।

আলোচনাকালে যুক্তরাষ্ট্রে অন্যান্য ফোবানা সম্মেলনের বিভক্তির প্রসঙ্গ উঠে আসে। এসময় ফোবানা সম্মেলনে গ্রুপিং বা বিভক্তির বিষয় ব্যাখ্যা করে এটাই যে মূল ফোবানা সম্মেলন সেটা প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলেন উপস্থিত ফোবানার নেতারা।

ফোবানার বর্তমান চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর, ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, সাবেক চেয়ারপারসন ডিউক খান ও আজাদুল হক, রেহান রেজা, উপদেষ্টা গোলাম ফারুক ভুইয়া এসময় উপস্থিত ছিলেন। তারাই গণমাধ্যমকে শেখ হাসিনার সাথে বৈঠকের বিস্তারিত তথ্য দিয়েছেন।

চলতি বছর গ্রেটার ওয়াশিংটন ডিসিতে লেবার ডে’র সপ্তাহান্তে (৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে ৩৮তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি।’

উল্লেখ্য, বিভক্ত ফোবানার আরেকটি সম্মেলন হবে মিশিগানে একইসময়ে। সে সম্মেলনের চেয়ারপারসন হলেন আতিকুর রহমান এবং নির্বাহী সচিব হলেন ড. রফিক খান। তাদেরও সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার