Advertisement Placeholder

ভেঙে ফেলা হলো সরকারি জমিতে সাবেক এমপি গোলাম মাওলা রনির বাড়ি

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেঙে ফেলা হলো সরকারি জমিতে সাবেক এমপি গোলাম মাওলা রনির বাড়ি

গলাচিপা উপজেলার উলানিয়া বাজারের সরকারি জমিতে বানানো পটুয়াখালী-০৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনির দোতলা বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি এক বছর মেয়াদি বন্দবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দোতলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে সাবেক এ এমপির স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এ অভিযান চালায়।

গোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমারা এখানে বসবাস করছি। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। রিট ৭৫৪১ /২০২২। এর পরও কীভাবে তারা আমার বাড়িঘর উচ্ছেদ করছে, তা আমি জানি না। আগামীকাল আমি আদালতকে বিষয়টি জানাব।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার জানান, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে মঙ্গলবার (১৯ জুলাই) সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। এখানে বিশেষ কোনো ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে করে প্রায় ৩০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার