Advertisement Placeholder

চলে গেলেন খ্যাতিমান গজল শিল্পী পঙ্কজ উদাস

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলে গেলেন খ্যাতিমান গজল শিল্পী পঙ্কজ উদাস

ভারতের খ্যাতিমান গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২। গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রাম দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন।
পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান।

১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’ প্রভৃতি পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। ‘নাশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে। তার কণ্ঠে বাংলা গান ‘গোলাপ ঠোটে রঙিন হাসি’, ‘চোখে চোখ রেখে’, ‘তোমার চোখেতে ধরা’ ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার