Advertisement Placeholder

গর্ভপাতের অধিকার বহাল রাখার দাবিতে আন্দোলনকালে ১৭ কংগ্রেসওম্যান গ্রেফতার!

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   বুধবার, ২০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গর্ভপাতের অধিকার বহাল রাখার দাবিতে  আন্দোলনকালে ১৭ কংগ্রেসওম্যান গ্রেফতার!

গর্ভপাতের বিধি রহিত করার প্রতিবাদে মঙ্গলবার (১৯ জুলাই) ওয়াশিংটন ডিসিতে সুপ্রিম কোর্টের সামনে রাস্তা অবরোধ করার জন্যে ১৭ কংগ্রেসম্যানকে পুলিশ গ্রেফতার করেছিল। এরা সকলেই ডেমক্র্যাটিক পার্টির কংগ্রেসওম্যান এবং নিউইয়র্কের প্রভাবশালী কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়ি ওকাসিয়ো-করটেজ, ক্যারলিন মেলনী এবং নিদিয়া ভেলেস্কুয়েজও ছিলেন। যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ দায়ের করা হয়েছে এসব কংগ্রেসওম্যানের বিরুদ্ধে। কয়েক ঘণ্টা পর অবশ্য জামিনে মুক্তিলাভ পাবার পর এক টুইট বার্তায় কংগ্রেসওম্যান মেলনী বলেছেন, এখন সময় হচ্ছে ঘুরে দাঁড়ানোর। সরব হতে হবে নারীর অধিকারের প্রশ্নে। ন্যায় বিচারের প্রশ্নে আপসকামিতার অবকাশ থাকতে পারে না। আমরা নারীর ন্যায্য অধিকার সুসংহত রাখতে চাই।

অপরদিকে কংগ্রেসওম্যান নিদিয়া বলেছেন, এখন সময় হচ্ছে ভালোর জন্যে কিছুটা ঝামেলা সহ্য করার। দমন-পীড়নে আমরা থামবো না। গ্রেফতারকৃতদের আরো ছিলেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসওম্যান জ্যাকি স্পিয়ার এবং বারবারা লী, ম্যাসেচুসেট্স’র আইয়ানা প্রেসলী, মিনেসোটার ইলহান ওমর, মিজৌরির কোরি বুশ এবং টেক্সাসের ভেরনিকা ইস্কোবার।

‘সুপ্রিম কোর্টের একচোখা সিদ্ধান্তের প্রতিবাদে অহিংস আন্দোলন শুরু করেছি তৃণমূলের ক্ষুব্ধ জনতার সাথে। আইন অমান্যের এ আন্দোলন থেকে আমরা পিছু হটবো না’, বলেছেন কংগ্রেসওম্যান প্রেসলী।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদে গর্ভপাতের সুযোগ অবারিত রাখার অভিপ্রায়ে একটি বিল পাস হলেও সিনেটে রিপাবলিকানদের সমর্থনের সংকটে সেটি আইনে পরিণত হওয়া নিয়ে সমস্যা রয়েই গেছে।

উল্লেখ্য, গর্ভপাতের অধিকার রক্ষিত করে ৫০ বছর আগের একটি বিধি এ বছরের ২২ জুন নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আদালত। এরপর সারা আমেরিকায় আন্দোলন চলছে। আন্দোলনের পরিপূরক হিসেবে নিউইয়র্ক সিটি কাউন্সিলে একটি বিল উত্থাপন করেছিলেন কাউন্সিলওম্যান শাহানা হানিফ। গত সপ্তাহে তা পাস হয়েছে। এর ফলে নিউইয়র্ক সিটিতে গর্ভপাতের অবাধ সুযোগ বহাল থাকবে। এমনকি অন্য স্টেটের নারীরাও নিউইয়র্ক সিটিতে এসে গর্ভপাত করতে পারবেন। কানেকটিকাট স্টেটেও এমন একটি বিধি তৈরী হয়েছে। অপর ৪৯ স্টেটে চলছে আন্দোলন।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার