Advertisement Placeholder

নিউইয়র্ক সিটি মেয়রের বাসার ইফতার বর্জনের ডাক

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ০১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ২৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক সিটি মেয়রের বাসার ইফতার বর্জনের ডাক

মানববন্ধনে ক্ষুব্ধ শাহানা হানিফ অবিলম্বে গাজায় যুদ্ধ-বিরতির দাবি জানান। ছবি-সংগ্রহ।

গাজায় যুদ্ধ বিরতির পক্ষে প্রকাশ্যে অবস্থান না নেয়া পর্যন্ত নিউইয়র্ক সিটি মেয়রের ইফতার মাহফিল বর্জনের জন্যে বিবেকসম্পন্ন সকল নিউইয়র্কবাসীর প্রতি উদাত্ত আহবান জানালেন সিটি কাউন্সিলে প্রথম ও একমাত্র মুসলমান কাউন্সিলম্যান শাহানা হানিফ। ২৯ ফেব্রয়ারি সকালে সিটি হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বাংলাদেশি বংশোদ্ভ’ত শাহানা এই সিটির সকল মসজিদে কোন কাউন্সিলম্যানকেই প্রবেশ করতে না দেয়ার আহবানও জানিয়েছেন। কারণ, তাঁর সহকর্মী কাউন্সিলম্যানরাও এখন পর্যন্ত গাজায় যুদ্ধ বিরতির পক্ষে অবস্থান নেননি। উল্লেখ্য, রমজান এলেই নির্বাচিতহ জনপ্রতিনিধিরা সিটির মসজিদসমূহে আনা-গোনা বাড়িয়ে দেন মুসলিম সম্প্রদায়ের সমর্থন জোরাদারের অভিপ্রায়ে। ইফতারে অংশগ্রহণও করে থাকেন।
শাহানা হানিফ ক্ষুব্ধচিত্তে বলেন, রমজান আসন্ন। তাই সিটি মেয়রের বাসায় ইফতার মাহফিল বর্জন করতে হবে। কারণ, মেয়র এরিক এডামস গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কোন কথা বলেননি। এমনকি যুদ্ধ-বিরতির দাবিতে চলমান আন্দোলনের সাথেও সংহতি প্রকাশ করেননি। শাহানা বলেন, সহকর্মী সিটি কাউন্সিলম্যানরা যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের পক্ষে সুস্পষ্টভাবে অবস্থান না নেবেন, ততক্ষণ পর্যন্ত তাদেরকেও ইফতার মাহফিলে স্বাগত জানানো চলবে না। শাহানা এই মানববন্ধন থেকে অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতির জন্যে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
শাহানা হানিফের এই আহবানের পরিপ্রেক্ষিতে সিটি মেয়র এরিক এডামসের মুখপাত্র ক্যাইলা ম্যামেলাক বলেন, রমজানের পবিত্রতা সুরক্ষায় মুসলিম সমাজকে উৎসাহিত করার পরিবর্তে কাউন্সিলওম্যান শাহানা হানিফ দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে উষ্কে দিচ্ছেন। শুধু তাই নয়, ধর্মীয় একটি ইভেন্টকেও তিনি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন।
উল্লেখ্য, রমজান শুরু হচ্ছে ১০ মার্চ। ৯ এপ্রিল শেষ হবার কথা। নিউইয়র্ক সিটির মেয়র তার বাসভবন গ্র্যাসী ম্যানশনে আগের মতোই ইফতার মাহফিলের আয়োজন করবেন। সেটির তারিখ এখনও নির্ধারিত হয়নি। সিটি কাউন্সিলে প্রগতিশীল ককাসের কো-চেয়ার শাহানা হানিফ গণমাধ্যমকে অবশ্য জানিয়েছেন যে, মেয়রের বাসায় ইফতার মাহফিল বর্জন এবং মসজিদসমূহে কাউন্সিলম্যানদের ঢুকতে না দেয়ার সিদ্ধান্তটি প্রগ্রেসিভ ককাসের নয়, নিতান্তই ব্যক্তিগত। শাহানা বিশ্বাস করেন যে, গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির পক্ষে মেয়র এবং সিটি কাউন্সিলের মেম্বারগণকে সরব করতে এমন কর্মসূচির গুরুত্ব অপরিসীম।
প্রতিদিনই সিটিতে ফিলিস্তিনে ইসরাইয়েল গণহত্যা বন্ধের দাবিতে অনুষ্ঠিত সভা-সমাবেশের প্রতি ইঙ্গিত করে শাহানা বলেন, ‘এটা হচ্ছে এই সিটির সবচেয়ে বড় একটি ইস্যু। এবং একে আমরা অবজ্ঞা করতে পারি না’। এদিকে, শাহানা হানিফের এ বর্জন কর্মসূচি ঘোষণার দিন নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার আদ্রিয়েন এডামস সাংবাদিকদের জানান যে, আমরা সিটি কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরতির পক্ষে একটি রেজ্যুলেশন গ্রহণে একমত হয়েছি। বুধবার সংশ্লিষ্ট সকলে এ নিয়ে কথা বলেছি। উল্লেখ্য, ইতিমধ্যেই শিকাগো সিটি কাউন্সিল-সহ বেশ কটি সিটিতেই গাজায় যুদ্ধ বিরতির আহবানে রেজ্যুলেশন গৃহিত হয়েছে। তবে এখন পর্যন্ত সেই রেজ্যুলেশনের কোন খসরা তৈরী হয়নি বলে উল্লেখ করেছেন শাহানা হানিফ, এমনকি কবে নাগাদ তা হবে সেটিও জানেন না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার