Advertisement Placeholder

বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় মামলা

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় মামলা

ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। পুলিশ সূত্রে জানা যায়, মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

শনিবার (২ মার্চ) ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেইলি রোডের আগুন লাগার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন আটক আছে। তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন ১২ জন। ৭ তলাবিশিষ্ট ওই ভবনের সব কটি তলায়ই রেস্তোরাঁ ছিল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার