
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | ২০৬ বার পঠিত | পড়ুন মিনিটে

শেখ শাহজাহানকে সংবর্ধনা (সর্ববামে)। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বৃহত্তর ঢাকাবাসীর সংবর্ধনায় সিক্ত হবার পাশাপাশি কম্যুনিটি তথা খেঁটে খাওয়া অভিবাসীদের সামগ্রিক কল্যাণে অধিকতর মনোযোগী হবার সংকল্প ব্যক্ত করলেন নিউইয়র্ক সিটির ব্রঙ্কস কম্যুনিটি বোর্ড-১ এর ইমিগ্রেশন বিষয়ক চেয়ারম্যান শেখ শাহজাহান। ৩ মার্চ সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজায় কম্যুনিটি লিডার কাজী আজহারুল হক মিলনের সভাপতিত্বে এ সংবর্ধনা সমাবেশ সঞ্চালনা করেন মোহাম্মদ সোহরাব হোসেন। প্রধান অতিথি মূলধারার রাজনীতিক ও জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ বলেন, অভিবাসীরা বর্তমানে বহুমুখী সমস্যায় নিপতিত। ব্রঙ্কসের সমস্যা আরো বেশি। নিরাপত্তাহীনতাও রয়েছে। এমন পরিস্থিতিতে তৃণমূল থেকে উঠে আসা শেখ শাহজাহান অসহায় অভিবাসীগণের ত্রাণ কর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মনে করছি। তার ওপর অর্পিত দায়িত্বটি যথাযথভাবে পালনে সক্ষম হলে নিকট ভবিষ্যতে তিনি ঢাকাবাসীরই শুধু নয়, সমগ্র কম্যুনিটির জন্যেই গৌরব আর অহংকার বয়ে আনবেন-এতে কোন সন্দেহ নেই। গিয়াস বিশেষভাবে উল্লেখ করেন, পরবর্তি প্রজন্মকে মার্কিন রাজনীতি ও প্রশাসনের সাথে সম্পৃক্ত করা সম্ভব না হলে ৫০ বছর পর বহুজাতিক এ সমাজে বাঙালির অস্তিত্ব বিলীন হয়ে যাবার সমূহ আশংকা রয়েছে। তাই সময় থাকতেই সকলকে সজাগ থাকতে হবে। স্থানীয় সিনেটর, কংগ্রেসম্যানের ক্যাম্পেইন তহবিলে চেক প্রদানে সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে। মূলধারার কর্মসূচিতে অংশ নিতে উৎসাহিতস করতে হবে। এটাই হচ্ছে সময়ের দাবি।
গিয়াসউদ্দিনের সার্বিক সমন্বয়ে শেখ শাহজাহানের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আরো বক্তব্য দেন মূলধারার রাজনীতিক ফখরুল আলম, মোহাম্মদ আলী, আমিন মেহেদী, এমরান শাহ রন, সৈয়দ আকিকুর রহমান ফারুক, লেখক-কলামিস্ট সাঈদ তারেক, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, ফারুক হোসেন মজুমদার, বাসেত রহমান, গিয়াসউদ্দিন, লুৎফর রহমান, আরিফ আহমেদ চৌধুরী, আ. বাতেন সরকার, আমিনুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মজিবর রহমান প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খলকুর রহমান, সাইদুর খান ডিউক, জাহাঙ্গির সোহরাওয়ার্দী, বাবুল দেওয়ান, এম এম জসিম, নাজিম খান, শেখ সিদ্দিক, গেলাম মোস্তফা, সালমান, নাছিফ আহমেদ, আলতাফুর রহমান, মোস্তাক আহমেদ, কাজী ফেরদৌস, সুখেন্দ্র দেবনাথ, মবিন শেখ, নুরুন্নবী, শিশির আহমেদ, আ: কুদ্দুস, মাহবুবুর রহমান, জিয়াউর রহমান মিলন, সাইফ উদ্দিন আহমেদ রিপন, শফিক খান, হামিদ উল্লাহ রকি, তারিক খান, সান্টু ঠাকুর , এম রহমান তৌহিদ, মো: সেলিম প্রমুখ।
সংবর্ধনার জবাবে শেখ শাহজাহান ঢাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করে শেখ শাহজাহান বলেন যে, আমরা সকলেই কর্মবীর এবং আমেরিকান স্বপ্ন পূরণে সততা ও নিষ্ঠার সাথে কাজ অব্যাহত রাখতে হবে। অভিবাসীরা সবসময়ই নানাবিধ সমস্যায় রয়েছি। আমি চেষ্টা করবো সাধ্যমত সমস্যা সমাধানে নিজেকে নিবেদিত রাখতে।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর মঞ্চে উপবিষ্ট অতিথিগণকে পাশে নিয়ে শেখ শাহজাহানকে লাল গোলাপ শুভেচ্ছা জানান প্রধান অতিথি গিয়াস আহমেদ। উল্লেখ্য, গাজীপুর জেলার কাপাসিয়ার সন্তান শেখ শাহজাহান বেশ ক’বছর ধরেই ব্রঙ্কস কম্যুনিটি বোর্ড-১ এর সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন। অতি সম্প্রতি কম্যুনিটি বোর্ডের ইমিগ্রেশন বিষয়ক চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় উৎফুল্ল ঢাকাবাসী সর্বজনীন এই সংবর্ধনা সমাবেশের আয়োজন করে।



