Advertisement Placeholder

আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যাননি যারা!

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যাননি যারা!

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ে হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকা। ছিলেন ক্রিকেট অঙ্গনের তারকারাও। তবে সেখানে দেখা গেল না বলিউডের কিছু তারকাকে।

আম্বানিদের অনুষ্ঠানে যাননি হৃতিক রোশন। মনে করা হচ্ছে, পেশিতে ছোট পাওয়ার কারণে যেতে পারেননি তিনি। অনুষ্ঠানের একদিন আগেই ক্রাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা জানিয়েছিলেন, পেশীতে চোট পেয়েছেন।

অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে ছিলেন না বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিরাট-আনুশকার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লন্ডনে, গত ফেব্রুয়ারি মাসে। দম্পতি এখনও ইংল্যান্ডে আছেন বলেই জানা গেছে।

অনুষ্ঠানে করণ জোহরের অনুপস্থিতি সকলের মনে প্রশ্ন তৈরি করেছে। গত বছর রাধিকা-অনন্তের এনগেজমেন্টে দেখা গিয়েছিল তাকে। কিন্তু প্রি- ওয়েডিংয়ে কেন তিনি নেই, আপাতত সেই উত্তর জানার চেষ্টায় ভক্তরা।

আম্বানিদের প্রি ওয়েডিংয়ে প্রিয়াঙ্কা চোপড়াও আসেননি। ধারণা করা হচ্ছে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ততার কারণে ভারত যেতে পারেননি প্রিয়াঙ্কা।

‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে আম্বানিদের অনুষ্ঠানে যেতে পারেননি কার্তিক আরিয়ানও। উপস্থিত ছিলেন না কৃতি শ্যাননও। সামনেই তাকে দেখা যাবে ‘ক্রু’ ছবিতে।

অনুষ্ঠান শুরুর আগের দিনও আম্বানিদের প্রশংসা করেছেন কঙ্গনা। কিন্তু প্রি ওয়েডিংয়ে দেখা যায়নি এই অভিনেত্রীকে। কাজলকেও দেখা যায়নি আম্বানিদের অনুষ্ঠানে। যদিও অজয় দেবগণ ও তার মেয়ে নাইসা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার