Advertisement Placeholder

অবশেষে ন্যাটোতে যোগ দিলো সুইডেন

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবশেষে ন্যাটোতে যোগ দিলো সুইডেন

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সুইডেন দ্বিতীয় দেশ যা ন্যাটোতে যোগ দিলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া সম্পর্ন করেছে সুইডেন। এর মাধ্যমে দেশটি ন্যাটোর ৩২তম সদস্য হলো। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন বলেছেন, একতা ও সংহতি হবে সুইডেনের ‘পথনির্দেশক আলো’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, যারা অপেক্ষার করে তাদের ভালো ফল মেলে। সুইডেনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষামূলক জোট এখন আগের চেয়ে শক্তিশালী এবং বৃহত্তর। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল সুইডেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার