Advertisement Placeholder

অনন্ত-রাধিকার বিয়েতে কী কাজ করলেন অক্ষয়?

বিনোদন ডেস্ক:   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনন্ত-রাধিকার বিয়েতে কী কাজ করলেন অক্ষয়?

যত ব্যস্ততা থাকুক, শরীরচর্চা করতে ভোলেন না অক্ষয় কুমার। শুটিংয়ের জন্য বিদেশে গেলেও নিয়মের ব্যত্যয় হয় না। আর তার ফল হলো— ৫৬ বছর বয়সে পর্দায় যে ভাবে হাজির হন অক্ষয়, তা যে কোনো মানুষের জন্য ঈর্ষণীয়।

বরাবরই নিয়ন্ত্রিত জীবন যাপন করেন অক্ষয়। সন্ধ্যা ৭টার মধ্যে নৈশভোজ সারেন। রাত ৯টার মধ্যে ঘুম। ভোর ৪টায় উঠে শরীরচর্চা দিয়েই দিন শুরু হয় তার। কিন্তু অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠানে গিয়ে দীর্ঘ দিনের এই অভ্যাসেই ছেদ পড়ল তার।

অনন্ত-রাধিকার বিয়ে হবে ১২ জুলাই। তাদের প্রাক্‌-বিবাহ উদ্‌যাপন সদ্য শেষ হয়েছে। তার রেশ রয়ে গেছে এখনও। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত অনন্ত-রাধিকার এই প্রাক্‌-বিবাহ উদ্‌যাপনে অতিথিদের তালিকায় ছিলেন মার্ক জাকারবার্গ থেকে বিল গেটস। উপস্থিত ছিলেন বলিপাড়ার তারকারাও। হলিউড তারকা রিহানা গান গেয়েছেন। নাচের তালে মঞ্চ মাতিয়েছেন বলিউডের তিন খান— শাহরুখ, সালমান, আমির।

অনন্তের প্রাক্-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতান অক্ষয়ও। ঘড়ির কাঁটায় রাত ৩টা বাজে তখন। সেই সময় মঞ্চে ওঠেন অক্ষয়। ‘গুর নাল ইশক’ গানটির সঙ্গে নাচতে দেখা যায় তাকে। সাধারণত নিয়মের ব্যত্যয় করেন না অক্ষয়। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটালেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার