Advertisement Placeholder

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অংশীদারিত্বে রূপান্তরে আগ্রহী আমিরাত : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অংশীদারিত্বে রূপান্তরে আগ্রহী আমিরাত : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অংশীদারিত্বে রূপান্তরে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দ্বিপাক্ষিক বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপাক্ষিক বৈঠকে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য কম্প্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষর ও জয়েন্ট বিজনেস কাউন্সিল (জেবিসি) সক্রিয় করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

ড. হাছান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র ইউএইর পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এসময় তিনি গত পাঁচ দশকে ইউএইর অভূতপূর্ব অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য অর্জনগুলো তুলে ধরেন।

দুই মন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় পর্যালোচনাকালে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, জনগণের মধ্যে যোগাযোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ নতুন উদীয়মান ক্ষেত্র অন্বেষণের উপর জোর দেন।

হাছান মাহমুদ বাংলাদেশে ইউএইর বিনিয়োগ বৃদ্ধিকল্পে মাতারবাড়ি এক্সক্লুসিভ ইকনোমিক জোন, বন্দর ও লজিস্টিক ব্যবস্থাপনার সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব তুলে ধরেন।

এছাড়াও চট্টগ্রামে হাছান মাহমুদের নিজ এলাকা রাঙ্গুনিয়ায় আধুনিক ইউএইর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ ইবনে সুলতান আল নাহিয়ানকে উপহার দেওয়া জমির উন্নয়নে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং ব্যবসায়ীদের জন্য সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হয়।

বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন এবং চলমান গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগসহ নানা আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রী ইউএইতে স্নাতক নার্স, কেয়ারগিভার, স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান, কৃষিবিদ, কৃষক ও বিভিন্ন পেশাজীবীসহ সব ট্রেডে বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের অনুরোধ জানালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।

বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার