Advertisement Placeholder

আমেরিকায় রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমেরিকায় রোজা শুরু

সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হবার পর নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় মসজিদ সমূহে ( গুটিকতক বাদে) রোববার তারাবি নামাজ আদায় করা হয়েছে। অর্থাৎ ১১ মার্চ সোমবার থেকে পবিত্র রমজান শুরু হলো আমেরিকায়। বাংলাদেশি এবং ভারত ও পাকিস্তানি আমেরিকান অধ্যুষিত এলাকার মসজিদ সমূহে প্রতিদিনই মুসল্লীগণের মধ্যে ইফতার পরিবেশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এবারই প্রথম নিউইয়র্ক সিটির মসজিদসমূহে মাগরিব নামাজের আযান প্রকাশ্য মাইকে প্রচারের অনুমতি মিলেছে। আরো উল্লেখ্য, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, জর্জিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান প্রভৃতি এলাকার বাংলাদেশী রেস্টুরেন্ট এবং গ্রোসারিসমূহে ইফতার-সামগ্রির মূল্য তুলনামূলকভাবে কম রাখা হচ্ছে। রোজাদারদের আর্থিক অবস্থা বিবেচনায় রেখে খেজুর, মুড়ি, বুট, পেঁয়াজো, বেগুনিসহ ইফতারি বক্সের মূল্যও সহনীয় পর্যায়ে রাখা হয়েছে বলে নিউইয়র্ক অঞ্চলে জনপ্রিয় ‘আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’র মালিক সুলতান আহমেদ জানান। তিনি বলেন, হালিম, জিলাপিসহ সকলের প্রিয় সবকিছুর দামই কমানো হয়েছে।
এদিকে, আমেরিকান মুসলমানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন ইসলামিক রিলেশন্স’ তথা কেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা আমেরিকায় সাড়ে ৩ হাজার মসজিদে তারাবি নামাজ অনুষ্ঠিত হচ্ছে। মসজিদে যাতায়াতকালে মুসল্লীগণের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থার কথা আগেই জানানো হয়েছে। এতদসত্বেও মুসল্লীগণকে যতটা সম্ভব সজাগ থাকা এবং সম্ভব হলে দলবেধে মসজিদে আসা-যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার