
প্রতিদিন ডেস্ক | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তাদের প্রত্যেকের শরীরে ৯০-১০০ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনায় অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সামন্ত লাল বলেন, ‘এখানে ৭ শিশুসহ প্রায় ৩০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে।’
মন্ত্রী আরও জানান, ‘ভর্তি রোগীদের মধ্যে পাঁচজন আইসিইউতে এবং চারজন এইচডিইউতে চিকিৎসাধীন।’
আহতরা হলেন-নাদীম (২২), নীরব (১০), সুফিয়া (৯), মিরাজ (১৩), তারেক রহমান (১৭), সোলায়মান (৯), লালন (২৩), নাঈম (৮), শিল্পি (৩০), ইয়াসিন আরাফাত (২১), সুমন (২৬), মুহিদুল (২৭), মন্নাত (১৭), রাব্বি (১৩), নার্গিস (২৫), সাদিয়া খাতুন (১৮), জহিরুল (৩২), আরিফ (৪০), রত্না বেগম (৪০), তাইবা (৫), মনসুর আলী (৩০), নূরনবী (৩), রহিমা (৩), কবীর (৩০), কুদ্দুস (৪৫), তৌহিদ (৭), সোলায়মান (৪০), মশিউর (২২), লাদেন (২২) ও কমলা (৬৫)।



