Advertisement Placeholder

শিক্ষিত বাঙালি রাজুব ভৌমিক, আমেরিকায় বাঙালি সম্মানের প্রতিচ্ছবি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষিত বাঙালি রাজুব ভৌমিক, আমেরিকায় বাঙালি সম্মানের প্রতিচ্ছবি

নিউইয়র্ক পুলিশ বিভাগ ( NYPD), যা বিশ্বের সবচেয়ে দক্ষ পুলিশ বাহিনী হিসেবে খ্যাত, তার বৈচিত্রকে আরও বিকশিত করতে বাংলাদেশি আমেরিকান পুলিশ সার্জেন্ট রাজুব ভৌমিকের কর্মদক্ষতা এবং উচ্চতর শিক্ষার প্রতি তার অবিচল আগ্রহকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করেছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের জনসংযোগ বিষয়ক ডেপুটি কমিশনার অফিসের মুখপাত্র দেলোয়ার হোসেন শাউন এক বিবৃতিতে রাজুব ভৌমিকের পেশাগত জীবনের চমকপ্রদ অধ্যায়ের বিষয়ে তার প্রশংসা প্রকাশ করেছেন।
এনওয়াইপিডির লেফট্যানেন্ট হবার পথে সার্জেন্ট রাজুব ভৌমিক (বর্তমানে ৪৩ প্রেসিঙ্কটে ডমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন ডিপার্টমেন্টে কর্মরত) চাকরির পাশাপাশি ৪টি মাস্টারস, একটি পিএইচডি সহ মোট ৪টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সিটি ইউনিভার্সিটির জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসের এডজাঙ্কট এসোসিয়েট প্রফেসর, নিউইয়র্কের আইওনা ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের এডজাঙ্কট প্রফেসর, নিউজার্সির সেন্ট এলিজাবেথ ইউনিভার্সিটির ডক্টরাল অব কাউন্সেলিং সাইকোলজি প্রোগ্রামের এডজাঙ্কট প্রফেসর হিসেবে একইসাথে চাকরি করছেন।
এনওয়াইপিডির মুখপাত্র শাউন ৩৬ বছর বয়সী বাংলাদেশি এই অফিসারের উচ্ছ্বসিত প্রশংসাকালে আরো উল্লেখ করেছেন, পেশাগত দায়িত্ব পালনকালে উদাহরণযোগ্য অনেক কাজের অন্যতম হচ্ছে, ২০১৪ সালে ম্যানহাটানে এক মৃত্যুপথযাত্রী ব্যক্তিকে ট্রেনের লাইন থেকে উদ্ধার, ২০১৬ সালে হাডসন নদীতে ডুবে মৃত্যুপথযাত্রী ৪৯ বছর বয়সী একজনকে উদ্ধার এবং ২০১৭ সালে পূর্ব হারলেমে ২ বছর বয়সী শিশু ললিপপ খাবার সময় দম বন্ধ হয়ে গেলে হাইমলিক করে তার জীবন বাঁচায়। কাউন্টারটেররিজম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে একজন সহকর্মীসহ রাজুব ভৌমিক রাস্তায় অপেক্ষার সময় শিশুর দৃশ্যটি অবলোকন করেই রাজুব ছুটে যান বাচ্চাটির কাছে এবং কৌশলে শিশুটিকে হাইমলিক ম্যানুভার দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে বাচ্চাটি কেঁদে দেয় এবং অবমুক্ত হয় ললিপপ। অথচ রাজুব সেখানে ছিলেন সন্ত্রাস-বিরোধী অভিযানে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার