Advertisement Placeholder

কানাডার পার্লামেন্টে প্রশাসনিক কর্মকর্তা হলেন বাংলাদেশি শায়লা আনোয়ার

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডার পার্লামেন্টে প্রশাসনিক কর্মকর্তা হলেন বাংলাদেশি শায়লা আনোয়ার

কানাডার টপ ব্যুরোক্রেসিতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন। তিনি হলেন শায়লা আনোয়ার। তাকে কানাডার হাউস অব কমন্স ও সিনেটের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ক্লার্ক অব দা সিনেট অ্যান্ড ক্লার্ক অব দা পার্লামেন্ট- পদে নিয়োগ পেয়েছেন শায়লা।

২০০৭ সাল থেকে তিনি হাউজ অব কমন্সে পার্লামেন্ট ও সিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে আসছেন। কানাডার হয়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করেছেন। ক্লার্ক অব দা সিনেট এবং ক্লার্ক অব দা পার্লামেন্ট এর কাজ হচ্ছে পুরো সংসদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা এবং দেখভাল করা।

এই নিয়োগটি হয় কানাডিয়ান পাবলিক সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যাক্ট’র আওতায়। এ পদের সুপারিশটি আসে কেবিনেট থেকে। অর্থাৎ পুরো মন্ত্রীসভার অনুমোদনক্রমেই কাউকে নিয়োগের জন্য পাঠানো হয়। এরপর গভর্নরস ইন কাউন্সিল এই নিয়োগ দেয়। শায়লা আনোয়ারের ক্ষেত্রেও তার যোগ্যতা দক্ষতা বিবেচনা করে কেবিনেট তাকে তাকে এই পদে সুপারিশ করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শায়লা আনোয়ারের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, সিনেটের কর্ম প্রক্রিয়া এবং আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী শায়লা আনোয়ার কানাডার ব্যুরোক্রেসির একজন ব্যতিক্রমী কর্মকর্তা। তিনি তার মেধা, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে কানাডার পার্লামেন্ট ব্যবস্থাকে জনগণের জন্য কার্যকর করে তুলবেন বলে আশা প্রকাশ করেন ট্রুডো।

শায়লার নিয়োগ আগামী ৬ মে, ২০২৪ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য ঢাকার মেয়ে শায়লা আনোয়ার। তবে তিনি কানাডার অটোয়াতে বড় হয়েছেন। অটোয়ার কালর্টন ইউনিভার্সিটি থেকে তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং রাজনীতি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার