Advertisement Placeholder

ব্যায়ামাগার থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যায়ামাগার থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

নিউইয়র্ক সিটির কুইন্সে রিগোপার্ক এলাকায় বাসার পেছনে নিজের তৈরী ব্যায়ামাগার থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান এবং জামালপুর জেলা সমিতির সাবেক সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মোর্শেদা জামানের একমাত্র ছেলে রায়ান ইফতেখার জামান (২৯)’র লাশ উদ্ধার করলো নিউইয়র্কের পুলিশ। গত ১৪ মার্চ দুপুরের পর রায়ানকে খুঁজে পাচ্ছিলেন না তার মা-বাবা। কর্মস্থলের সহকর্মীদেরকে ফোন করে জানতে পারেন যে, রায়ান কাজেও যাননি। এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন তার মা-বাবা। এক সময় তারা বৃহষ্প্রতিবার রাত পৌনে ১২টার দিকে নিজ বাসার পেছনে রায়ানের নির্মিত ব্যায়ামাগারে খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন যে রায়ানের নিথর দেহ মেঝেতে। ফোন করেন পুলিশকে। অ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে রায়ানকে প্রাথমিক পরীক্ষার পরই জানানো হয় সে আর জীবিত নেই।

নিউইয়র্ক তথা সমগ্র যুক্তরাষ্ট্রে সুপরিচিত জামান দম্পতির ছেলের এমন করুণ মৃত্যুর সংবাদে গোটা কম্যুনিটি শোকে আচ্ছন্ন।

মা-বাবার ধারণা, রায়ান আত্মহত্যা করেছেন। তবে ১৫ মার্চ শুক্রবার রাতে এ সংবাদ লেখা পর্যন্ত তদন্ত রিপোর্ট পাওয়া যায়নি। রায়ানের মা-বাবা এ সংবাদদাতাকে জানান, শনিবার ১৬ মার্চ স্থানীয় সময় বাদ যোহর (বাংলাদেশ সময় ১৭ মার্চ ভোররাত ১২টা) জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাযার পরই লং আইল্যান্ডে ওয়াশিংটন মুসলিম মেমরিয়্যাল গোরস্থানে রায়ানকে দাফন করা হবে।

পুত্রশোকে কাতর মা মোর্শেদা জামান জানান, মাত্র দু’সপ্তাহ আগে রায়ান জেএফকে এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে চাকরি শুরু করেছিলেন। কর্মস্থলের সহকর্মীরা বলেন, রায়ান এই চাকরিতে খুব খুশী ছিলেন। তবুও কেন আত্মহননের পথ বেছে নিলেন-এমন প্রশ্ন সকলের। উল্লেখ্য, নিউইয়র্কের সেরা ১০ পাবলিক স্কুলের শীর্ষস্থানীয় ‘স্টাইভ্যাসেন্ট হাই স্কুল’ থেকে গ্র্যাজুয়েশনের পর কুইন্স কলেজ থেকে বিজনেস-ফাইন্যান্সে উচ্চতর ডিগ্রি নিয়েছিলেন রায়ান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার