Advertisement Placeholder

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা : সহকারী প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা : সহকারী প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় মামলায় গ্রেপ্তার সহপাঠী আম্মান সিদ্দিকীর দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকর সিদ্দীকের আদালতে তোলা হয়। এ সময় সহপাঠী আম্মান সিদ্দিকীর পাঁচ দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুই দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আম্মানের দুই দিন এবং সহকারী প্রক্টরের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নূরু উর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার