Advertisement Placeholder
নিউইয়র্ক কন্স্যুলেটের বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন এমপি

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই

বিশেষ সংবাদদাতা   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই

কন্সাল জেনারেল নাজমুল হুদাসহ কন্স্যুলেটের কর্মকর্তাগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন ব্যারিস্টার সুমন এমপি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৮ মার্চ সোমবার নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোস্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ব্যারিষ্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন এমপি (হবিগঞ্জ-৪)স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশুদের জন্য পরিচ্ছন্ন বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়লা-আবর্জনা দূর করে পরিবেশ দূষণ মুক্ত রাখার প্রত্যয়ে আত্মনিয়োগ করেছি।’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। ব্যারিস্টার সুমন জাতিরপিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস-২০২৪ উপলক্ষ্যে গৃহিত সকল কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে’-প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সূচনালগ্নে কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা’র নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে ডেপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান, ফার্স্ট সেক্রেটারি প্রসূন কুমার চক্রবর্তি এবং থার্ড সেক্রেটারি আসিফ আহমেদ। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ ও ১৯৭৫ এর সকল শহিদের আত্মার মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা দিবসটির বিশেষ তাৎপর্যের কথা তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতাসহ সকল আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ নেতৃত্ব ও অবদানের কথা সশ্রদ্ধচিত্ত্বে স্মরণ করেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভূমিকা পালন করেন সে কারণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক বলে কন্সাল জেনারেল মন্তব্য করেন। শিশুকাল থেকেই বঙ্গবন্ধুর চরিত্রে যে দৃঢ়তা, দেশপ্রেম, মানবিকতা এবং নেতৃত্বের গুণাবলী প্রতিফলিত হয়েছিল তা আজকের সবশিশুর জন্য অনুপ্রেরণার উৎস বলে তিনি যোগ করেন। জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে কনসাল জেনারেল শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করে তাদের শারিরীক, মানসিক ও নৈতিক উৎকর্ষ অর্জনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টিতে সকলের প্রতি আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধসহ রাজনৈতিক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতারি ও নৈশভোজ পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার