Advertisement Placeholder

নিউইয়র্কে চাঁদপুরবাসীর ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে চাঁদপুরবাসীর ইফতার ও দোয়া মাহফিল

ভেদাভেদ ভুলে ঐক্যের মোহনায় রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কর্মকর্তারা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

‘চাঁদপুর ভরপুর জলে ও স্থলে/মাটির মানুষ আর সোনা ফলে’ স্লোগানের পরিপূরক হিসেবে ১৮ মার্চ সোমবার নিউইয়র্কে চাঁদপুরবাসীর বিশাল শো-ডাউন হলো। ইফতার ও দোয়া মাহফিলের আড়ালে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’র ব্যানারে চাঁদপুরবাসীর এই বিপুল সমাগমের মধ্যদিয়ে কম্যুুিনটিতে বিশেষ এক বার্তা ছড়িয়ে পড়লো বলে অনেকের ধারণা। এলাকার উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কম্যুনিটির এগিয়ে চলাকে ত্বরান্বিত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে থাকার সংকল্পও ব্যক্ত করা হলো এই মাহফিলে। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং নূরে আলম মনিরের সঞ্চালনায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার সোপান রচনা করেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা নার্গিস আহমেদ, আমিন খান জাকির, মিনহাজুল ইসলাম মুকুল প্রমুখ। নেপথ্য থেকে সকল বিভাজনের উর্দ্ধে উঠতে ভূমিকা রাখেন মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী আকতার হোসেন বাদল। চাঁদপুরের এই কৃতি সন্তানের সাথে লিঁয়াজো করেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম এবং বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন। বাদল, আলম এবং জামান তপন এ সমাবেশের মঞ্চে উপবেশন করলেও বক্তব্য দেননি অর্থাৎ তারা নিরবেই বহুজাতিক এ সমাজে চাঁদপুরবাসীকে অনাদিকাল ধরে ঐক্যবদ্ধ রাখতে অঙ্গিকারাবদ্ধ। এ প্রসঙ্গে চাঁদপুরের সন্তান মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল এ সংবাদদাতাকে জানান, আমেরিকান স্বপ্ন পূরণের জন্যে ঐক্যের বিকল্প নেই। সেটি সকলকে অনুধাবন করতে হবে। মঞ্চে উঠে গলাবাজির চেয়ে নিরবে সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করাই হচ্ছে সত্যিকারের কাজ। আমি সে ভূমিকায় অবতীর্ণ হয়েছি।

Rupashi Chandpur-02

ইফতার-মাহফিলে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

এ মাহফিলের স্থান ছিল জ্যাকসন হাইটসের জনপ্রিয় নবান্ন পার্টি হল। সেটি পরিপূর্ণ হলে পাশের চায়নিজ পার্টি হলেও বসার ব্যবস্থা করা হয়। একপর্যায়ে সেখানেও তিল ধারণের ঠাঁই না হওয়ায় ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা এবং উপদেষ্টারাও আসন ছেড়ে দেন সাধারণ প্রবাসীদের জন্যে। এভাবেই ঐক্যের আকুতি দৃশ্যমান হয় ইফতার মাহফিলের পর মাগরিবের নামাজ পর্যন্ত। উল্লেখ্য, বহু বছরের পুরনো রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের এই ইফতার মাহফিলের জন্যে গঠিত সাবকমিটির আহবায়ক মো. আবু ছাদেক এবং সদস্য সচিব আবুবকর সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিপুল সাড়া দেয়ায়। ঐক্যের এই আকুতিকে সামনের দিনেও অটুট রেখে কল্যাণকর সকল কাজে । মনোনিবেশ করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন।
মাহফিলের মঞ্চে চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন আকতার হোসেন বাদল, মিনহাজুল ইসলাম মুকুল, মো. আমিনুল ইসলাম, বদরুল হক আজাদ, আনোয়ার হোসেন মিয়াজি, জামান তপন, রবিউল আলম, শাহনাজ লিপি, ডা. এনামুল হক প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার