Advertisement Placeholder

জিম্মি নাবিক-জাহাজ উদ্ধারে বাংলাদেশের ভূমিকা কৌশলী : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিম্মি নাবিক-জাহাজ উদ্ধারে বাংলাদেশের ভূমিকা কৌশলী : পররাষ্ট্রমন্ত্রী

সোমালিয়ার জলদস্যুদের হাতে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত করতে সরকার নানা কৌশলে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য নাবিকদের সুস্থভাবে মুক্ত করা। একইসঙ্গে জাহাজ মুক্ত করা। আমরা নানা কৌশলে এগোচ্ছি। আমরা আশা করি একটা সমাধানে যেতে পারবো।

বাংলাদেশি জাহাজ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের সংবাদ নিয়ে করা প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, খবরের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করবো না।

সদস্যদের ফেরত পাঠানোর প্রশ্নে হাছান মাহমুদ বলেন, তারা এখন প্রায় ২০০ জনের মতো বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইতোপূর্বে আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে অনেককে ফেরত পাঠিয়েছি। একই প্রক্রিয়ায় ফেরত পাঠানোর জন্য আলাপ আলোচনার মধ্যে আছি। আশা করছি আমরা তাদের সহসাই ফেরত পাঠাতে পারবো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার