
প্রতিদিন ডেস্ক | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে

অর্থ পাচার মামলায় সাংবাদিক মোহাম্মাদ আরিফুর রহমান দোলনকে জামিন দিয়েছেন আদালত। এক আবেদনের শুনানি নিয়ে ২০ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।
ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি এবং ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী বর্তমান প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমানের কাছে পরাজিত হন। গত ৫ মার্চ এ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে একই আদালত আরিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২০ সালের ২৬ জুন সিআইডি ফরিদপুরের আলোচিত দুই ভাই আওয়ামী লীগের তৎকালীন নেতা সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হোসেন রুবেলের বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে কাফরুল থানায় মামলা করে।



