Advertisement Placeholder

ডেপুটি স্পিকার মুক্তিযোদ্ধা ফজলে রাব্বীর প্রতি প্রবাসের সহযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ২৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেপুটি স্পিকার মুক্তিযোদ্ধা ফজলে রাব্বীর প্রতি প্রবাসের সহযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি

একাত্তরের ১১ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার কফিনে বিরোচিত অভিবাদন জানালেন নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা। ২৩ জুলাই শনিবার যোহর নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে প্রয়াত এই রাজনীতিকের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপরই তাঁর কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে জানাযায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা অভিবাদন জানান। মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে অভিবাদনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন লাবলু আনসার, রাশেদ আহমেদ, রেজাউল বারি, আবুল বাশার চুন্নু, মুজিবুল হক, নাজিম উদ্দিন,মাকসুদ মাওলা, আব্দুর রহমান, জাকারিয়া চৌধুরী, আমির আলী, নাসির উদ্দিন, হাজী আব্দুর রহমান, শামসুল হক, সাব্বির রহমান মতি প্রমুখ।

এর আগে জানাযায় প্রয়াত এই রাজনীতিকের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন জাতিসংঘে বাংলাদেশের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান এবং ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম। জানাযায় সর্বস্তরের প্রবাসীদের মাঝে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি নূরউদ্দিন চৌধুরী এবং সেক্রেটারি আব্দুর রকিব মন্টু, নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কম্যুনিটি এ্যাক্টিভিস্ট নুরুল আজিম, বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা,কন্স্যুলেটের আসিফ আহমেদ, কক্সবাজার এসোসিয়েশনের নেতা এডভোকেট মতিউর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এমদাদ চৌধুরী, যুবলীগ নেতা সেবুল চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আবু তালেব চৌধুরি চান্দু প্রমুখ। জানাযায় ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ।

উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯ মাস আগে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া (৭৬)। সেখানেই ২২ জুলাই শুক্রবার বিকেল ৪টায় তিনি মারা যান। মৃত্যুর সময় হাসপাতালে বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা ছাড়াও ছিলেন প্রয়াত ডেপুটি স্পিকারের সহকারি একান্ত সচিব তৌফিকুল ইসলাম।

এদিকে, এই বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিকের লাশ বহনকারী কফিন নিউইয়র্ক সময় শনিবার রাত সাড়ে ১১টায় আমিরাত এয়ারলাইন্স যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় বলে জেএফকে এয়ারপোর্ট থেকে এ সংবাদদাতাকে জানান ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। লাশের সাথে তার কন্যা এবং এপিএস যাচ্ছেন।

অপরদিকে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারি ফজলে রাব্বীর মৃত্যুতে প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। অনেকে জানাযা শেষে কফিনে ফুলেল শ্রদ্ধা জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার