Advertisement Placeholder

মুক্তিযুদ্ধের মার্কিন বন্ধু লিয়ার লেভিন : শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের প্রশংসা

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযুদ্ধের মার্কিন বন্ধু লিয়ার লেভিন : শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের প্রশংসা

লিয়ার লেভিন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশে অবস্থানকারি মার্কিন ফটোগ্রাফার লিয়ার লেভিন ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বাংলাদেশ প্রতিদিনের সাথে কথোপকথনে বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তা আমাকে মুগ্ধ করেছে। ২০০৯ সালে বাংলাদেশ ভ্রমণকালে যা দেখেছি, সময়ের বিবর্তনে এখন সবকিছুতে আধুনিকতার ছোঁয়া, বৈপ্লবিক পরিবর্তন বলা যেতে পারে। এজন্যে আমি বাঙালিদেরকে অভিবাদন জানাতে এসেছি নিউইয়র্ক কন্স্যুলেটের এ অনুষ্ঠানে। খুবই ভালো লাগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জেনে। একাত্তরে যে দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সুসজ্জিত একটি বাহিনীর বিরুদ্ধে। সেই দেশটির নাগরিকেরা এখন গোটাবিশ্বে মর্যাদাসম্পন্ন একটি রাষ্ট্রের নাগরিকে রূপান্তরিত হয়েছে-এতে খুব আনন্দ লাগে আমার।
এর আগে কন্স্যুলেটের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যকালেও ‘মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধু’ লিয়ার লেভিন বলেছেন, আমি একজন চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র প্রযোজক হিসেবে একাত্তরে যুদ্ধকালিন সময়ের ছবি উঠিয়েছি। সেই ছবি যে, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে অবিস্মরণীয় ভূমিকা রাখবে-তা তখান বুঝতে পারিনি। আমি এক্ষণে আবারো বাংলাদেশের মানুষের আন্তরিক আতিথেয়তাকে গভীর শ্রদ্ধা আর পরম মমতায় স্মরণ করছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার