Advertisement Placeholder

বাল্টিমোর সেতু দুর্ঘটনাকে ভয়াবহ আখ্যায়িত করলেন বাইডেন

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাল্টিমোর সেতু দুর্ঘটনাকে ভয়াবহ আখ্যায়িত করলেন বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিমোর সেতু দুর্ঘটনাকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ সরাসরি ধাক্কা দিলে সেতুটি ভেঙে নদীতে পড়ে।

স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটার পর মঙ্গলবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বাইডেন বলেন, ভেঙে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব পুনর্নিমাণ করা হবে। তবে তিনি স্বীকার করেন এতে সময় লাগবে।

তিনি আরও বলেন, এই ঘটনা মোকাবিলায় ফেডারেল থেকে যত সহায়তা প্রয়োজন তা তিনি সরবরাহ করবেন। এ ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনও ছয়জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী। সেতুটি ধসে পড়ার সময় তাঁরা সেতুতে মেরামতের কাজ করছিল।

বাল্টিমোর বন্দর এখনো বন্ধ রয়েছে। কখন সেখানে কখন আবার কার্যক্রম শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার