Advertisement Placeholder

হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নাই নাই, গেল গেল, হায় হায় করে বেড়াচ্ছে, এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে একটু তাদের তো বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক। দেশ এগিয়ে যাবে, জনগণের ওপর আমাদের ভরসা আছে। জনগণ আমাদের পাশে আছে।

২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও জাতীয় মৎস্য পদক- ২০২২ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমাদের জাতির পিতা বলে গেছেন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আমিও বলছি আমাদের কেউই দাবায় রাখতে পারবে না। শত বাধা অতিক্রম করে আমরা পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করেছি। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার