Advertisement Placeholder

আবারও জনগণকে ঐক্যবদ্ধ করে বিদ্রোহ করতে হবে : ফখরুল

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও জনগণকে ঐক্যবদ্ধ করে বিদ্রোহ করতে হবে : ফখরুল

যতটুকু সম্ভব নয়, বিএনপি তার চেয়েও বেশি সংগ্রাম করেছে এবং করছে বলে দাবি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

তিনি বলেন, ‘এখন প্রথম লক্ষ্য হবে নিজেদের সংগঠিত করা, এরপর আবারও জনগণকে ঐক্যবদ্ধ করে বিদ্রোহ করতে হবে, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে এক ঈদ উপহার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
ফখরুল বলেন, ‘দমনপীড়ন না করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না জেনেই খালেদা জিয়া ওপর প্রথম জুলুম শুরু করে। বেগম জিয়া বুধবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। মনে হচ্ছিলে তিনি হয়তো আর সময় পাবেন না। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করেন।’

তিনি বলেন, ‘সারাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষ ভয়ে থাকে। সারাদেশে ফিয়ার ফোবিয়া তৈরি করা হয়েছে। ফ্যাসিবাদি সরকার বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার