
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ফাইল ছবি
জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার (জেবিএ)এবং অনান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের অংশগ্রহনে ‘সম্মিলিত বিশ্ববিদ্যালয় বৈশাখ ১৪৩১’ আগামী ১১ মে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় মেরী লুইস একাডেমীতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার ২৪ মার্চ এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছিলেন।
প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই সভায় উপস্থিত থেকে বর্ষবরণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে। সভায় বৈশাখ আয়োজন বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবাই সহমত প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের প্রেসিডেন্ট শামীমআরা বেগম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি। উপস্থিত ছিলেন জেবিএর জামান মনির, আখতার আহমেদ রাশা, খালেদ জোসেফ, মেরিএস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মন্ডল, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী এবং প্রশান্ত মল্লিক অয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাবিনা শারমিন নিহার, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের প্রেসিডেন্ট বেলায়েত চোধুরী। ইফতারি পরিবেশনের পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



