Advertisement Placeholder

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। বলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে চিকিৎসকরা জানাবেন।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সকালে কথা হয়েছে। তিনি জানিয়েছেন- মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসন সিসিইউতে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন।’
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুর ২টার দিকে তারা এভার কেয়ার হাসপাতালকে খালেদা জিয়াকে দেখতে যান। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থান নিয়ে কথা বলেন।

এর আগে, গত শনিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, সেদিন দিবাগত রাত ৩টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার