Advertisement Placeholder

বিড়ালের খোঁজে ‘৫০ হাজার টাকা পুরস্কার’ ঘোষণা করলেন আসিফ

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিড়ালের খোঁজে ‘৫০ হাজার টাকা পুরস্কার’ ঘোষণা করলেন আসিফ

সদ্য নতুন ফ্ল্যাটে উঠেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। নতুন বাসায় উঠেই তার আদরের বিড়াল পুম্বাকে হারিয়ে ফেলেছেন তিনি। তাই আদরের পোষ্য প্রাণী হারিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এই গায়ক। কিন্তু কাজ হয়নি। দুই সপ্তাহেও বিড়ালটির খোঁজ পাচ্ছেন না আসিফ। অবশেষে ৫০ হাজার টাকা ঘোষণা করলেন আসিফ।

ফেসবুকে আসিফ লেখেন, বিড়ালটা বেঁচে আছে, হয়তো কারো বাসায় আছে। তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছেন এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, জানি সে ভালো যত্ন-আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময় হয়ে এসেছে। প্লিজ, পুম্বার সন্ধান দিন, ৫০ হাজার টাকা গিফট পৌঁছে যাবে।

এদিকে, শিগগিরই একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হবেন আসিফ। এটি গায়কের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম ‘দ্য লাস্ট ডন’। গানে আসিফকে একজন ডনের ভূমিকায় দেখবে দর্শক। থাকবে অ্যাকশন দৃশ্যও।

অন্যদিকে, সামনে শ্রেয়া ঘোষালের সঙ্গে আসিফের ডুয়েট গান আসবে। এ ছাড়া ভারতীয় প্রযোজনা সংস্থা সারেগামা ও টি সিরিজের সঙ্গে সামনে কাজ হবে। শ্রোতারা তার হিন্দি গানও পাবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার