Advertisement Placeholder

আমেরিকায় সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী হামলা বেড়েছে ২০২৩ সালে

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমেরিকায় সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী হামলা বেড়েছে ২০২৩ সালে

গত ২৮ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে গত বছর সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে। সে সংখ্যা ৮০৬১। মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ তথা কেয়ার’র পক্ষ উদ্বেগজনক এ তথ্য বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে কেয়ার’র কর্মকর্তারা জানান, গত বছরের ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলিদের ওপর হামলার পর তিন মাসে মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে আক্রমণ চরমে উঠেছে। আর ২০২২ সালের তুলনায় গত বছর এ ধরনের আক্রমণের ঘটনা বেড়েছে ৫৬%। আগের বছর তা ছিল ৫১৫৬। কেয়ারের গবেষক এবং এডভোকেসি কো-অর্ডিনেটর ফারাহ আফিফি এ প্রসঙ্গে বলেন, আমাদের আশংকাকে ছাড়িয়ে গেছে প্রকৃত তথ্য। অর্থাৎ গোটা মুসলিম কম্যুনিটি ভীষণ আতংকে দিনাতিপাত করছে। ইমিগ্র্যান্ট এবং এসাইলাম প্রার্থীরাও ধর্মীয় কারণে বৈষম্যের শিকার হচ্ছে বলে আফিফি অভিযোগ করেছেন। এ ধরনের বিদ্বেষের সংখ্যা ১৬৩৭। এরপরই রয়েছে কর্মক্ষেত্রে বৈষম্য অথবা বিদ্বেষী আচরণের ঘটনা।
এদিকে, সিটি, স্টেট ও ফেডারেল প্রশাসনের পক্ষ থেকে চলতি রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরফলে এখন পর্যন্ত কোন মসজিদ অথবা ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার