Advertisement Placeholder

আমার প্রেম এখন লকড হয়ে গেছে : পরীমনি

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমার প্রেম এখন লকড হয়ে গেছে : পরীমনি

এখনো প্রেমে বিশ্বাস আছে কিনা, ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এমন প্রশ্নের জবাবে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি বলেন, ‘না, আমার প্রেম এখন লকড হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সব কিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।’

বর্তমানে কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এরই ফাঁকে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে ওঠেন পরীমনি। কথা বলেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর ছেলে পূর্ণকে নিয়ে।

জেলজীবন প্রসঙ্গে পরী বলেন, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি। ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’

সত্যিকার অর্থে ছেলের নাম কী? সাক্ষাৎকারে সেটিও খোলাসা করলেন পরী। নায়িকা বলেন, ‘রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিল যখন, তখন থেকেই বাসায় ছেলেকে এখন আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে। কাগজ-কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।’

নানাভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে পরী বলেন, ‘এখনো ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার