Advertisement Placeholder

পারিশ্রমিকে নয়নতারা-রাশমিকার রেকর্ড ভাঙলেন সাই পল্লবী!

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পারিশ্রমিকে নয়নতারা-রাশমিকার রেকর্ড ভাঙলেন সাই পল্লবী!

তামান্না ভাটিয়া, নয়নতারা, সামান্থা থেকে শুরু করে রাশমিকা মান্দানার মতো আলোচিত দক্ষিণী তারকাদের পারিশ্রমিকের রেকর্ড ভাঙলেন সাই পল্লবী। বহুল আলোচিত ‘রামায়ণ’ ছবির জন্য এই অভিনেত্রী নিচ্ছেন ১৮ কোটি টাকা। এই অঙ্কের পারিশ্রমিক দাবি করার সাহস পাননি দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের কেউই। শুধু তাই নয়, বলিউডের প্রথম অনেক সারির অভিনেত্রীও এত বড় অঙ্কের পারিশ্রমিক পান না। যে কারণে অনেক দিন পর নতুন করে আলোচনা শুরু হয়েছে সাই পল্লবীকে ঘিরে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, রামকাহিনি নিয়ে একের পর এক সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরু করেছেন বলিউড পরিচালকরা। আর সেসব ছবির জন্য বাজেটও রাখছেন বেশ বড়। তাই ছবির পাত্রপাত্রীদের পারিশ্রমিক বেড়েছে। সেই সুবাদে ‘রামায়ণ’-এর চুক্তিবদ্ধ হওয়ায় কপাল খুলেছে পল্লবীর।

সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, পর্দায় রামায়ণের গল্প নিয়ে আসছেন পরিচালক নীতেশ তিওয়ারি। যেখানে রামের চরিত্রের জন্য রণবীর কাপুর চূড়ান্ত। অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে সীতার চরিত্রে। রাবণের চরিত্রে ‘কেজিএফ’ তারকা যশের অভিনয়ের কথা রয়েছে।

অন্যদিকে, সানি দেওলকে দেখা যাবে হনুমানের ভূমিকায়। ইতোমধ্যে অযোধ্যায় প্রথম পর্বের শুটিং শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ভিডিও থেকেও তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ‘রামায়ণ’ বড় বাজেটের ছবি। ছবির কাস্টিং থেকে ভিএফএক্স, সংগীত কোনো দিকেই খামতি রাখছেন না নির্মাতারা। তাই এ ছবি নিয়ে জোর আলোচনা চলবে– এটাই স্বাভাবিক। তবে ঘুরেফিরে আসছে পারিশ্রমিকের প্রসঙ্গ।
কারণ শুধু পল্লবী নয়, অভিনেতা রণবীর কাপুরও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন এই ছবির মাধ্যমে। কারণ, তিনি এই ছবির জন্য নিচ্ছেন ২২৫ কোটি টাকা। এর মূল কারণ তাঁর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির বক্স অফিস কালেকশন। এবং অভিনয়ের জন্য ফিল্মফেয়ারসহ একাধিক পুরস্কার জয়। এখন তাই অনেকেই প্রহর গুনছেন সীতা চরিত্রে সাই পল্লবী কী ম্যাজিক দেখান। কেননা, এর আগে তাঁর দক্ষিণ ভারতীয় সতীর্থদের বেশ কয়েকজন বলিউড ছবির দর্শকের মন জয় করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার