Advertisement Placeholder

বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। পবিত্র ঈদুল ফিতর আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপন হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুরু হওয়া জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভা থেকে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়। দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান বলেন, দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।

এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

ঈদের প্রধান জামাত : বাংলাদেশে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ পড়বেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত : পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। পরে এক ঘণ্টা পর পর বাকি ৪টি জামাত হবে। শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে এগারোটায়।

এদিকে সোমবার সৌদি আরব, ভারত-পাকিস্তানসহ এশিয়ার কোনো দেশে চাঁদ দেখা যায়নি। দেশগুলো ৩০ রমজান পালনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এসব দেশে ঈদ উদযাপিত হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার