Advertisement Placeholder

থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল ওপেন চেসে তৃতীয় ফিদে মাস্টার মনন রেজা নীড়

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল ওপেন চেসে তৃতীয় ফিদে মাস্টার মনন রেজা নীড়

থাইল্যান্ডের নাখন নায়কের ইনগটার্ন রিসোর্টে অনুষ্ঠিত ২য় নাখন নায়ক ইন্টারন্যাশনাল ওপেন চেস কেডে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় তৃতীয় হয়েছেন। নীড় ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫ জনের সাথে দ্বিতীয় স্থানের জন্য টাইব্রেকিংয়ে তৃতীয় হন।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম ও ফিদে মাস্টার নাইম হক অষ্টম হয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ১৪তম হয়েছেন। এ টুর্নামেন্ট হতে ফিদে মাস্টার মনন রেজা নীড় ২৪ রেটিং ও ফিদে মাস্টার নাইম হক ২০ রেটিং বৃদ্ধি করেছেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ২ রেটিং এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমান ৪০ রেটিং কমিয়েছেন।

৯ এপ্রিল মঙ্গলবার শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার বেডমাটসিরিনভ ওলেগের সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের এ আরাভ ও ফিদে মাস্টার নাইম হক ভারতের আপার সাক্সেনার সাথে ড্র করেন। ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান রাশিয়ার ক্রিস্টোপভ কন্সটেনটিনকে পরাজিত করেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার বারনাডস্কি ভিটালি ৭ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন। ১৩ টি দেশের একজন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৬ জন ফিদে মাস্টারসহ মোট ৩০ জন দাবাড়ু এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, নেপালের ভুতওয়াল শহরে অনুষ্ঠিত কর্নেল উজির সিং থাপা ইন্টারন্যাশনাল রেটিং দাবা প্রতিযোগিতায় -অনুর্ধ্ব-২০০০ রেটিং এ বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ১৬ তম হয়েছেন। আজ শেষ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন ভারতের শশী প্রকাশের সাথে ড্র করেন। এ ইভেন্টে আট পয়েন্ট করে নিয়ে ভারতের সুধির কুমার সিনহা চ্যাম্পিয়ন ও নেপালের ফিদে মাস্টার রূপেস জয়সওয়াল রানার-আপ হন। ৪ টি দেশের ১৫৩ জন দাবাড়ু এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার