Advertisement Placeholder

ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে মুশফিক আর ফারহান

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে মুশফিক আর ফারহান

হালের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শুধু অভিনয় নয়, মাঝে মধ্যেই মানবিক কাজে তাকে দেখা যায়। ব্যাক্তিগত জীবনে উদার মনের মানুষ হিসাবে মিডিয়া জগতে পরিচিত তিনি। তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। সহকর্মীর আফরোজার চিকিৎসার জন্য তার পরিবারের হাতে নগদ ২ লাখ টাকা দিলেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র অভিনেত্রী মনিরা মিঠু।

জানা গেছে, ছোটপর্দার পরিচিত মুখ আফরোজা হোসেন গত দুই বছর ধরে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। শুরু থেকে দেশে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ভারতে নেয়া হয়েছে। এরইমধ্যে ভারতের চিকিৎসক জানান, তার ক্যান্সার নিয়ন্ত্রণে থাকলেও মেরুদণ্ড নার্ভের জরুরি একটি অপারেশন করাতে হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। তার কয়েকজন সহশিল্পী পাশে দাঁড়ালেও তার চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছিলেন এই অভিনেত্রীর পরিবার। এমন অবস্থায় তার পাশে দাঁড়ালেন ফারহান। সহকর্মীর আফরোজার চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দিয়েছেন নগদ ২ লাখ টাকা।

মানুষকে সহযোগিতার কথা নিজ মুখে বলতে চান না ফারহান। তিনি না বললেও অভিনেত্রী মনিরা মিঠু বলেন, ফারহানের সঙ্গে শুটিং চলাকালীন আফরোজা আপার অসুস্থতার কথা কিছুটা বলি তাকে। এরপর তিনি রীতিমতো আগেব প্রবণ হয়ে পড়েন। আমাকে জিজ্ঞাসা করলেন মিঠু আপা কত টাকা শর্ট পরেছে? আমি তাকে বলি সম্ভবত ২ লাখ রুপি। এরপর ফারহান ৩০ সেকেন্ডের মতো ভেবেই আমার হাতে ২ লাখ টাকা ক্যাশ দিয়ে দিলেন। তখন গ্রিনরুমে উপস্থিত আমাদের সবার চোখে পানি। সঙ্গে সঙ্গে আফরোজা আপার ছেলেকে ফোন করে ফারহানকে ধরিয়ে দিলাম, আপার ছেলে নাঈম হাউমাউ করে কাঁদছে। তখন ফারহান আপন ভাইয়ের মতো সান্ত্বনা দিচ্ছে। ফারহান এবং তার পরিবারের জন্য আমাদের কলিজার ভেতর থেকে দোয়া ও কৃতজ্ঞতা জানাই। সেই অপারেশন সাকসেসফুল হয়েছে। আফরোজা আপাও ভালো আছেন।আল্লাহ মহান, এভাবেই মানবতার জয় হোক।

এর আগে মুশফিক আর ফারহান তার ম্যানেজার কাম সহকারী রওশন আলম রায়হানের মৃত্যুর পর তার দিশেহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি তার প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীর (পাবনা) চরকুরুলিয়া গ্রামে একতলা ছাদের চার রুমের একটি বাড়ি বানিয়েছেন দিচ্ছেন। পাশাপাশি তিনি ছোট পর্দার জ্যেষ্ঠ অভিনেতা আলাউদ্দিন লাল-এর চিকিৎসার দায়িত্বও নিয়েছিলেন। এছাড়াও আড়ালে তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অভিনেতা হিসেবে খ্যাতি পেয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার