Advertisement Placeholder

কেএনএফের উপদেষ্টা লাল লিয়ান সিয়াম বম গ্রেপ্তার

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেএনএফের উপদেষ্টা লাল লিয়ান সিয়াম বম গ্রেপ্তার

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক উপদেষ্টাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লাল লিয়ান সিয়াম বম, বয়স ৬৫ বছর। বুধবার (১০ এপ্রিল) বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার শাহিন সৈকত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুকি-চিনের ‘গুরু’ হিসেবে পরিচিত ছিলেন লাল লিয়ান। এ নিয়ে বান্দরবানের যৌথ বাহিনীর অভিযানে মোট ৫৭ জনকে গ্রেপ্তার করা হলো।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। রুমা ও থানচিতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন।

এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দুই উপজেলার সার্বিক নিরাপত্তায় নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। ঝুঁকিপূর্ণ এলাকায় এরই মধ্যে টহল শুরু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার