Advertisement Placeholder

নিউইয়র্কে ঈদ জামাতে এ কেমন সাকিব আল হাসান!

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ঈদ জামাতে এ কেমন সাকিব আল হাসান!

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার এবং বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান এমপির উপস্থিতিকে আয়োজকরা উচ্ছ্বসিত চিত্তে অভিবাদন জানালেও সাকিব নিজে ছিলেন একেবারেই নিস্প্রভ। কাউকে ঈদ মুবারক জানানো দূরের কথা, প্রফুল্লচিত্তে কারো সাথে কথা বলতেও দেখা যায়নি।

গণমাধ্যম কর্মীদেরকেও সীমাহীন উপেক্ষার দৃষ্টান্ত স্থাপন করলেন ক্রিকেটার এবং সংসদ সদস্য সাকিব। তার একজন ভক্ত কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করেও হতাশ হয়েছেন। সাকিবের এমন নির্লিপ্ততা, নিজের মধ্যে গুটিয়ে রাখার ব্যাপারটিকে ভক্ত-অনুরক্তরা সহজভাবে নিতে পারছেন না। এমনকি নামাজ শেষে মোনাজাতে অংশগ্রহণ না করেই সাকিব চলে যান আপন গন্তব্যে।

উল্লেখ্য, ১৫/১৬ হাজার মুসল্লির এই ঈদ জামাতে একমাত্র সাকিব আল হাসানকেই মাস্ক পরিহিত এবং টুৃপিহীন দেখা গেছে। আরো উল্লেখ্য, নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে সম্প্রতি একটি বাড়ি কিনেছেন সাকিব। সেখানেই স্ত্রী-সন্তানসহ অবস্থান করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার