Advertisement Placeholder

ভারতে কমেছে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ১৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে কমেছে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা

ভারতের একটি সংস্থার জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটির ৭৯ শতাংশ জনগণ মনে করে যে, ভারত শুধু হিন্দুদের নয়, সমানভাবে সব ধর্মের মানুষের।

বিখ্যাত দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, দেশটির সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি (সিএসডিএস) লোকনীতি জরিপে এমন ফলাফল দেখা গেছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটিতে ইভিএম ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা উদ্বেগজনকভাবে কমেছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৪৮ শতাংশ মনে করে যে, রাম মন্দির নির্মাণ দেশটির হিন্দু সম্প্রদায়কে সুসংহত করবে, যদিও মাত্র ১১ শতাংশ মনে করেন যে ‘ভারত শুধু হিন্দুদের।’

সব ধর্মের সহাবস্থান চান এমন অংশগ্রহণকারীদের ৮৫ শতাংশ শহরের বাসিন্দা এবং ৮৩ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠীদের প্রতিনিধিত্ব করেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৮ শতাংশ মনে করেন, রাম মন্দির তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশ চলতি বছর দেশটিতে অনুষ্ঠিততব্য নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থার অভাব প্রকাশ করেছেন।

প্রায় ৪৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করে যে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ক্ষমতাসীন বিজেপি ভোটে কারচুপি করতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার