Advertisement Placeholder

নতুন ম্যাচের জন্য মুখিয়ে আছেন লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ২৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন ম্যাচের জন্য মুখিয়ে আছেন লেভানদোভস্কি

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি। অনানুষ্ঠানিক অভিষেকটা হয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। রিয়ালের বিপক্ষে সেই জয়ের পর এবার নতুন ম্যাচ, নতুন সেশনের অপেক্ষায় আছেন লেভা। কারণ তার বিশ্বাস, বার্সেলোনার সামনে আসছে মৌসুমে ভালো কিছুই অপেক্ষা করছে।

বার্সা টিভি ও টিভি থ্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা পরবর্তী ম্যাচটা, পরবর্তী অনুশীলন সেশনের জন্য মুখিয়ে আছি, কারণ আমাদের বিশ্বাস, খুব ভালো কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য।’

সাবেক এই বায়ার্ন তারকা বললেন, ‘এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি দারুণ খুশি। আমার মনেই হচ্ছে না এই দলের সঙ্গে আমি আছি কয়েক দিন ধরে। আমার মনে হচ্ছে, অনেক দিন ধরে আমি এই দলের সঙ্গে আছি। সতীর্থ ও স্টাফদের দারুণ সাহায্য পাচ্ছি আমি।’
তার ভালো লাগা বাড়িয়ে দিয়েছে তার প্রতি সতীর্থদের ভালোবাসা। লেভা বললেন, ‘ধাপে ধাপে এগোতে চাইছি আমি। দলে আমার দারুণ ভালো লাগছে, কারণ আমি দেখছি আমার সতীর্থরাও আমাকে বার্সায় পেয়ে খুশি।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার