Advertisement Placeholder

কামিকেজ ড্রোন ও ক্রজ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করেছে ইরান 

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কামিকেজ ড্রোন ও ক্রজ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করেছে ইরান 

সিরিয়ার দামেস্কে কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলের দিকে শক্তিশালী কামিকেজ ড্রোন ও ক্রুজ মিসাইল দিয়ে হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে সিএনএন, বিবিসি, আলজাজিরাসহ বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের সিচ্যুয়েশন রুমে জরুরিভিত্তিতে তার জাতীয় নিরাপত্তা পরিষদের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসছেন। দেলাওয়ার থেকে ফিরেই তিনি এ বৈঠক করবেন বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি শুরু করে ইরান।

ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপের কথা ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরেও নিশ্চিত করা হয়েছে। আর ইসরায়েলি গণমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে যে, শুধু ড্রোন নয়, তেল আবিবের উদ্দেশ্যে তেহরান ক্রুজ মিসাইলও ছুড়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোন ও মিসাইল ব্যবহার করে তারা ইসরায়েলের উপর হামলা শুরু করেছে।

ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান। এগুলো ইসরায়েলের দিকে ছুটে আসছে। বিমান বাহিনী ড্রোনগুলোর ওপর নজর রাখছে। যেগুলো আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে।’

তিনি আরও জানিয়েছেন, ড্রোন হামলা থেকে অবকাঠামোকে বাঁচাতে জিপিএস সেবায় বিঘ্ন ঘটানো হবে এবং ড্রোনগুলো ভূপাতিত করতে সেনাবাহিনী কাজ শুরু করে দিয়েছে।

এদিকে, সিএনএন ইসরায়েলি এক সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে যে, তেল আবিবের উদ্দেশ্যে তেহরান একশর বেশি ড্রোন নিক্ষেপ করেছে বলে তারা মনে করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার