
প্রতিদিন ডেস্ক | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়া জাহাজে জিম্মি বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক মুক্ত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম একটি অনলাইন নিউজ পোর্টালকে এ তথ্য নিশ্চিত করেছেন।



