Advertisement Placeholder

২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

আসছে শনি ও রোববার (২০ ও ২১ এপ্রিল) নিউইয়র্ক সিটির জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বাংলাদেশ, ভারত ও এই দুই দেশের প্রবাসীদের নির্মিত ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসবে প্রিয় তারকার সাথে পছন্দের চলচ্চিত্রটি দেখতে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে বিশ্বের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অর্ধশত অতিথি আসবেন।

অনুষ্ঠানের প্রতিটি আয়োজনে কোনো প্রবেশ ফি বা টিকেট নেই। তবে শুধু রোববার (২১ এপ্রিল) বিকেলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির জন্য শনিবার অথবা রোববার সকালে অনুষ্ঠান স্থলে এসে বিনামূল্যে একটি বিশেষ পাস সংগ্রহ করতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার