
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ | প্রিন্ট | ১১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গুলিতে বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
পুলিশ বলেছে, ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে অন্তত পাঁচটি স্থানে মধ্যরাতে এই ঘটনা ঘটে। পরে দুই পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
এ ঘটনায় আরও একজন পুরুষ ও নারী আহত হয়েছেন। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।



