Advertisement Placeholder
নিউইয়র্ক কনস্যুলেটে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’র সমাবেশ

স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের উন্নয়নে একযোগে কাজের আহবান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের উন্নয়নে একযোগে কাজের আহবান

মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। পাশে কন্সাল জেনারেল নাজমুল হুদা এবং ভাইস কন্সাল আসিফ আহমেদ।

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৭ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের কথা উল্লেখ করা হয়। প্রথমেই রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি প্রসূন কুমার চক্রবর্তী।
কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের অভ্যূদয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভূমিকা বর্ণনা করেন এবং তা মহান স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারান্তরীনকালীন মুজিবনগর সরকার দেশে ও বিদেশে মহান মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায়সহ মুক্তিযুদ্ধের পথ নির্দেশনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখে বলে কনসাল জেনারেল যোগ করেন। কনসাল জেনারেল নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নেএকযোগে কাজ করার মধ্যদিয়ে জাতিরপিতার স্বপ্নের “সোনার বাংলা” বাস্তবায়নের আহ্বান জানান।

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার