Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের ভেটো: ফিলিস্তিন এবারও জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারলো না

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ভেটো: ফিলিস্তিন এবারও জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারলো না

জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার বিকেলে ভোট অনুষ্ঠিত হয়। ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র বিপক্ষে অবস্থান নেয়ায় ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য হবার প্রত্যাশা আবারো মুখ থুবড়ে পড়লো। উল্লেখ্য, ২০১১ সাল থেকেই ফিলিস্তিন এই চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে কার্যত ফিলিস্তিন রাষ্ট্রই স্বীকৃতি পাবার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় সে স্বপ্ন অপূর্ণই রয়েছে।
১৫ ভোটের মধ্যে ১৩ সদস্য অংশ নেয় এবং কেবলমাত্র যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। অন্য ১২ ভোট ছিল পক্ষে। আর দুটি ভোট অনুপস্থিত। যুক্তরাষ্ট্রে আপত্তির কারণে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করার রেজ্যুলেশনটি পরিপূর্ণতা পেল না অর্থাৎ রীতি অনুযায়ী জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের জন্যে পাঠানো সম্ভব হচ্ছে না। জাতিসংঘ সনদ অনুযায়ী খসরা রেজ্যুলেশনটি পাসের জন্যে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ৯ ভোট দরকার। এ ছাড়া, স্থায়ী ৫ সদস্যের কেউ একজন যদি ভেটো দেয় তাহলে সেটি পাস হয় না। এই ৫ স্থায়ী সদস্য হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। গাজায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিরা ২ এপ্রিল মহাসচিব সমীপে পুনরায় আবেদন জানিয়েছিলেন ২০১১ সালের অনুরোধটিকে পুনরুজ্জীবিত করতে। সেই আবেদনটি পুনবিবেচনার আহবান জানানোর পরই তা নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়েছিল। স্মরণ করা যেতে পারে, ২০১১ সালে নিরাপত্তা পরিষদ আবেদনটি বিবেচনায় নিলেও সাধারণ অধিবেশনে প্রেরণের জন্যে প্রয়োজনীয় সংখ্যক সদস্য রাষ্ট্রের সমর্থন লাভে সক্ষম হয়নি। উল্লেখ্য, ফিলিস্তিন ২০১২ সাল থেকেই জাতিসংঘের ‘স্থায়ী পর্যবেক্ষক’ সদস্য হিসেবে অবস্থান করছে। এর আগে ফিলিস্তিনের মর্যাদা ছিল ‘পর্যবেক্ষক’র।
যুক্তরাষ্ট্র বলছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মধ্য দিয়ে; জাতিসংঘের মাধ্যমে নয়।
ভেটো প্রদানের পক্ষে যুক্তি হিসেবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-স্থায়ী প্রতিনিধি রবার্ট উড বলেন, নিরাপত্তা পরিষদ সদস্যদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে যাতে নিশ্চিত হওয়া যায় যে, তাদের কর্মকান্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বাার্থে এবং জাতিসংঘ সনদের পরিপূরক। রবার্ট উড উল্লেখ করেন, নতুন সদস্য অন্তর্ভুক্তি সংক্রান্ত কমটিরি প্রতবিদেনে প্রতফিলতি হয়েছে যে সদস্যদরে মধ্যে ঐকমত্য ছলি না। আবদেনকারী জাতসিংঘরে সনদরে ধারা ফোরের সাথে সঙ্গতি রখেে সদস্য পদরে মানদণ্ড পূরণ করছেে কনিা সেটিও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার