Advertisement Placeholder
নিউইয়র্কে বৃহত্তর ঢাকাবাসীর সমাবেশ

বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত

নিউইয়র্কে বৃহত্তর ঢাকাবাসীর সমাবেশে বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বৃহত্তর ঢাকা জেলাবাসীর উদ্যোগে ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্তি ও যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পলের সংগে মতবিনিময় সমাবেশ অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ ভোটার ছাড়াই প্রহসনের নির্বাচনে গঠিত সরকারকে পদত্যাগ করে সকল দল নিয়ে নয়া নির্বাচনের দাবি উত্থাপন করেন।

গিয়াস বলেন, বাংলাদেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনাে ক পদত্যাগে বাধ্য করা হবে। বিএনপি নেতা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে যুবনেতা রেজাউল কবির পলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রবাসে বৃহত্তর ঢাকাবাসীর পক্ষ থেকে। এ সময় মঞ্চে ছিলেন বিএনপি নেত্রী রিটা রহমান, জাসাস নেতা হেলাল খান, যুবদলের কেন্দ্রীয় নেতা সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী আজহারুল হক মিলন, বাসিত রহমান, কাজী আজম, মোশারফ হোসেন সবুজ, স্বচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাকসুদ চৌধুরী, শেখ শাহজাহান, আমিনুর রহমান স্বপ্ন, শহীদুল ইসলাম সিকদার, মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান মিলন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের মত এই নিউইয়র্ক হচ্ছে বিএনপির ঘাটি এবং তার নেতৃত্বে রয়েছি ঢাকাবাসী। সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় চলমান আন্দোলনে প্রবাসের ঢাকাবাসীও ঐক্যবদ্ধ-আজকের এ সমাবেশ সেটাই প্রমাণ করলো।
সমাবেশে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার