Advertisement Placeholder

চট্টগ্রামে ৩.৭ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ৩.৭ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি জানায়, ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। বাংলাদেশ সময় শনিবার রাত ১০টা ৪৬ মিনিটে মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সিমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে গত ১৮ এপ্রিল রাত ১১টা ১৪ মিনিটে জাপানের কিয়োসু ও শিকোকু দীপপুঞ্জের মধ্যবর্তী স্থানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার