
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে শেখ হাসিনার সঙ্গে আমির শেখ তামিম এ বৈঠক করেন।
কাতারের আমির থানি দুদিনের সফরে সোমবার ২২ এপ্রিল ঢাকায় পৌঁছেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন কাতারের আমির। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
কাতারের আমিরের এ সফরে দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এর মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি এমওইউ রয়েছে। তার সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।



