Advertisement Placeholder

তিন দিনের সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন দিনের সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

তিন দিনের সফরে সোমবার (২২ এপ্রিল) পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সফরের প্রথম দিনই ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন তিনি। খবর আল-জাজিরা।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর।

চলতি বছরের শুরুতে ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল।

কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এ কারণে ইব্রাহিম রাইসির এ সফর বিশেষ কারণে উল্লেখযোগ্য।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছেন। বিশেষ করে বাণিজ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার